মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে বই পড়ার বিকল্প নেই – ডিসি জাহিদুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন লাইব্রেরীর মাঝে বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) জেলা প্রশাসকের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় জেলা প্রশাসক বলেন, আপনি পাঠ্য বই পড়ে ভালো ফলাফল, ডিগ্রি অর্জন করতে পারবেন কিন্তু মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে, সম্মান পাওয়ার জন্য কিভাবে সমাজের মানুষের সাথে আচরণ করবেন, কিভাবে জীবনকে পরিচালিত করবেন, আপনার জীবনের লক্ষ্য কি হতে পারে এগুলো জানতে হলে আপনাকে বই পড়তে হবে। আমাদের জীবন ছোট নয়, জীবনটা অনেক বড়। জীবনকে সুন্দর করে সাজাতে হলে বই পড়ার কোন বিকল্প নেই। যদি আপনার ভিতরটা আলোকিত হয়, জ্ঞানের আলোয় উদ্ভািসিত হয় তাহলে বাইরে কোন খারাপ দিক আপনার জীবনে প্রভাব ফেলতে পারবেনা। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে বইয়ের অবদান অনেক। সমাজকে গড়তে হলে বইয়ের কোন বিকল্প নেই।
বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা জামায়াতের সাবেক আমীর মইনুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ সহ বিভিন্ন লাইব্রেরীর কর্মকর্তাবৃন্দ।
আলী আহাম্মদ চুনকা পাঠাগার, সুধিজন পাঠাগার জেলা কারাগার, আরামবাগ আদর্শ পাঠাগার, সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জ, আলহাজ্ব মোঃ আলী স্মৃতি পাঠাগার, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ পাঠাগার, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল পাঠাগার সহ অন্যান্য পাঠাগারে বই বিতরণ করা হয়।

