জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে ধ্বংস করা হলো ৪৫ হাজার ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি চারা

রমেশ সরকার,  শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী কৃষি অফিস কর্তৃক ধ্বংস করা হলো ৪৫ হাজার ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি চারা। বুধবার (২জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্তরে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার  মো. ফরহাদ হোসেন।
এসময় উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি খাইরুল ইসলাম খান, সহ-সভাপতি ফজলুল হকসহ বিভিন্ন নার্সারী মালিকগণ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, পরিবেশের জন্য হুমকি এবং রাক্ষুসী গাছ হিসেবে খ্যাত  ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি চারা রোপণে সরকারি ভাবে বিধিনিষেধ আরোপ করে। এরই ধারাবাহিকতায় উপজেলা কৃষি অফিস এই উপজেলার ২৯টি নার্সারী থেকে প্রাপ্ত ১লাখ ২৭হাজার চারা নিধনের পত্র প্রেরণ করেন সংশ্লিষ্ট দপ্তরে। সংশ্লিষ্ট দপ্তর প্রতি চারা ৪টাকা হারে  প্রণোদনার মাধ্যমে ৪৫হাজার নিধনের অনুমতি প্রদান করেন।
উপজেলা নার্সারী মালিক সমিতির
সহ-সভাপতি মো. ফজলুল হক জানান, সরকারের নির্দেশনা মেনে ভবিষ্যতে আমরা এই জাতীয় চারা তৈরী ও বিক্রি থেকে বিরত থাকবো।
উপজেলা কৃষি অফিসার  মো. ফরহাদ হোসেন উপস্থিত সকল নার্সারী মালিক সহ অন্যান্য সকলকে পরিবেশ ক্ষতিকর এসব চারা এখনো উপজেলার  স্থানে আছে, তা নিজ উদ্যোগে ধ্বংস করা সহ সকল ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি গাছ কেটে ফেলার আহবান করেন। নচেৎ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।

Related Articles

Back to top button