চাঁদাবাজদের হুমকীর শিকার সাবেক সেনা সদস্য সোহেল রানা, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার :
নিজের জমিতে দোকান তুলতে গিয়ে চাঁদাবাজদের হুমকীর শিকার হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে সাবেক সেনা সদস্য সোহেল রানা।
এ বিষয়ে ৫ জনের নাম উল্লেখ করে গত ২৮ জুন রুপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সোহেল রানা।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, রুপগঞ্জ থানাধীন ইউসুফগঞ্জ এলাকার বাসীন্দা সোহেল রানা (অবসর প্রাপ্ত সেনাবাহিনী নং-৪০৩২০৯৭ কর্পোরাল ক্লার্ক) অবসর আসার পর পেনশন এবং বৈদেশিক মিশনের সমস্ত টাকা দিয়ে পশি মৌজায় আর এস ১৩৪৫ দাগে মোট ২.০১ শতাংশ জমি ক্রয় করেন। বর্তমানে উক্ত জমিতে একটি দোকান নির্মাণ করতে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী (১) মোঃ শাহ আলম, (২) মোঃ বিপ্লব মিয়া, (৩) মোঃ রোমান মোল্লা, (৪) কামাল হোসেন (কালু), (৫) মোঃ আমজাদ হোসেন সহ অজ্ঞাত ১০/১৫ জন লোক মিলে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় শ্রমিকদের মারধর করে ও দোকানের দেয়াল ভেঙ্গে ফেলে কাজ বন্ধ করে দেয়। এছাড়াও যাওয়ার সময় প্রাণ নাশের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
উল্লেখ্য যে, সন্ত্রাসী মোঃ শাহ আলম নিজেকে উপজেলা কৃষকদলের সভাপতি এবং অন্যান্য সবাইকে কৃষক দলের নেতা হিসেবে পরিচয় দেয় ও বিএনপির নাম ভাঙ্গিয়ে নানা অপকর্ম করে বেড়ায়। তাই নিজের জীবনের নিরাপত্তা এবং চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে ও নিজের দোকানের কাজ যেন চালিয়ে যেতে পারে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাবেক সেনা সদস্য সোহেল রানা।
