তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দেওভোগ এলাকার হাকিম প্লাজা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

খবর নারায়ণগঞ্জ.কম: শহরের দেওভোগ এলাকার হাকিম প্লাজা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে মার্কেটটিতে আগুন লাগে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান আবদুল বাতেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে মার্কেটের একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় অনেকেই দোকান থেকে মালামাল সরিয়ে নিতে চেষ্টা করেন।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিক তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

Related Articles

Back to top button