জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে অন্যের জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন খবির উদ্দিন (৪৫) নামে এক কৃষিশ্রমিক। এসময় আহত হয়েছেন সকুল (২০) নামে আরো এক কৃষিশ্রমিক।

রোববার (১১ মে) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আন্ধারুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত-নিহতের বাড়ি একই উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামে।

সূত্রে জানাগেছে, উত্তর কাপাশিয়া গ্রামের কৃষিশ্রমিক খবির উদ্দিন ও সজমুল মিয়াসহ কয়েকজন মিলে আন্ধারুপাড়া গ্রামে জনৈক কৃষক সারোয়ার হোসেনের বোরোধান কাটছিলেন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বজ্রপাতে কৃষিশ্রমিক খবির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন সঙ্গে থাকা অপর কৃষিশ্রমিক সকুল মিয়া। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক খবির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

নালিতাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহাদ রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

Related Articles

Back to top button