তাজা খবরথানার সংবাদরুপগঞ্জ থানা

সাত দিনের রিমান্ড চেয়ে আলম মিয়াকে আদালতে প্রেরণ

স্টাফ রিপোর্টার :
রুপগঞ্জ থানাধীন মুড়াপাড়া দড়িকান্দি এলাকার বাসিন্দা, আওয়ামী লীগের সক্রীয় নেতা ও ওয়ার্ড মেম্বার আলম মিয়াকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আলম মিয়া ও উল্লেখিত ব্যাক্তিরা সহ ১৫০/২০০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী আফজাল কবীরের বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করে সকল আসবাবপত্র ভাংচুর করে ও ১৭নং বিবাদী আসাদুল ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ২৩নং বিবাদী আওলাদ এলইডি টিভি ও ১৪নং বিবাদী মাহাবুব ভূইয়া ৩টি স্যামসাং মোবাইল নিয়ে যায়। ১৯নং বিবাদী অনিক ল্যাপটপ নিয়ে যায়। এসময় বাদীর স্ত্রীর ডাকচিৎকারে অন্যান্য বিবাদী ফিরোজ ভূইয়া, মামুন, বাটি রাসেল, সোহান, শামীম, সাদ্দাম, ইয়াকুব, রাসেল, টাকি মাসুম, পাবেল, পিয়াল সহ অন্যরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। সুমন ভূইয়া, নুরুল ইসলাম, আওলাদ হোসেন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে এবং এ বিষয়ে থানায় মামলা দায়ের করলে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করে চলে যায়।

Related Articles

Back to top button