আইন-আদালততাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সাবেক মেয়র আইভীকে কাশিমপুর কারাগারে প্রেরন

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ মে) দুপুর ২টায় তাকে  কারাগারে পাঠানো হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। তিনি বলেন, ‘আমাদের প্রসিডিউর সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

ডা. সেলিনা হায়াৎ আইভি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি।

শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসভবন চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ  আইভীকে গ্রেফতার করে পুলিশ। এদিন সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Related Articles

Back to top button