তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যার ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

খবর নারায়ণগঞ্জ.কম :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। এই মামলায় আরো দুই আসামিকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামী হলেন, সোনারগাঁ উপজেলার বারদী ইউপির বারদী এলাকার শামসুদ্দিনের ছেলে মোঃ হান্নান (৩২)।

ব্যুরো বাংলাদেশ এনজিওর সোনারগাঁয়ের বারদী শাখার প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন ভিকটিম মোঃ সাজেদুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন আদালত পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মোঃ কাইউম খান।

তিনি বলেন, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আরও দুইজনকে খালাস দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button