তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জামায়েত ইসলামের উদ্যোগে ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ বইয়ের মোড়ক উন্মোচন

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক হিসেবে ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১০টায় ঢাকা প্রেস ক্লাবে জুম কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান সারাদেশে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
নেতৃবৃন্দ জানান, আমরা প্রাথমিকভাবে জুলাই বিপ্লবে আহত ও নিহত ৭’শ জনের জীবনী প্রায় আড়াই হাজার পৃষ্ঠায় ১০ খন্ডে লিপিবদ্ধ করেছি। আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে। নারায়ণগঞ্জ থেকে জেলা ও মহানগর নেতৃবন্দ জুম মিটিংয়ে অংশ নেন।
এসময় নারায়ণগঞ্জে সিনামন রেষ্টুরেন্টে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও অন্যান্য নেতৃবৃন্দ সহ আহত, নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button