তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট চাইছেন বদু প্যানেলের প্রার্থীরা

খবর নারায়ণগঞ্জ.কম: বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে নগরীর বিভিন্ন হোশিয়ারী মার্কেটে গিয়ে প্রচারনা চালিয়ে ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট চাইছেন আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেলের প্রার্থীরা।

মঙ্গলবার ( ২১ জানুয়ারী) সকালে নয়ামাটি এলাকার মার্কেট সহ বিভিন্ন হোসিয়ারী দোকান মালিকদের দোকানে গিয়ে ভোট চাইতে বেড়িয়ে পরেন আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেল এর জেনারেল গ্রুপ ও এসোসিয়েট গ্রুপের সকল সদস্যবৃন্দ।

এ নির্বাচনকে উদ্দেশ্য করে বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান বদু বলেন, আপনাদের একান্ত দোয়া ও সমর্থন নিয়ে আমরা এই নির্বাচনে প্রতিন্ধিতা করছি। অবহেলিত ঘোশিযারী ব্যবসায়ী ভাইয়েরা বিগত ফ্যাসিবাদী সরকারের আমেলে এই হোশিয়ারী পল্লী গুলো ক্ষমতাসীনদের হাতে জিম্মি ছিলো। সাহস করে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ তো থাক কথাও বলতে পারতো না। অতীতের নীল নকশার নির্বাচনকে আর কখনোই হোশিয়ারী ভাইয়েরা মেনে নেব না। তাদের সকলের মুখে মুখে একটাই শ্লোগান“ আর নয় সিলেকশন, এবার হবে ইলেকশন”।

তিনি আরও বলেন আপনারা জানেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সকলের নিকট একজন জনপ্রিয় নেতা। মিথ্যে একটি মামলায় ইতিমধ্যে তিনি জেলার ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন। তার এই জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে শামীম ওসমানের প্ররোচনায় এ  হত্যাকান্ডের ঘটনায় তৎকালীন জেলা বিএনপির সভাপতি ও বর্তমান তৃণমূল বিএনপির মহাসচিব এবং নিহতের বড় ভাই তৈমুর আলম খন্দকার বাদী হয়ে সাবেক এমপি গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ১৭ জনের নামে ফতল্লা থানায় মামলা দায়ের করেছিলেন। সেই মামলাটি আদালতে মিথ্যা প্রমান হওয়ায় জাকির খান এ মামলা থেকে বেকুসুর খালাস পেয়েছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাধারণ গ্রুপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ।

প্রসঙ্গত, আগামী ৩ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।

Related Articles

Back to top button