জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম।
জরুরি বিভাগের ইনচার্জ মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেশ ইমাম মাওলানা খাদেমুল ইসলাম, নার্সিং ইনচার্জ বৃৃথি, এমটি ইপিআই মুনতাসির আহমেদ, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রুবেল, সিনিয়র সাংবাদিক শওকত জামান প্রমুখ।
এসময় বক্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন।