তাজা খবরধর্ম ও শিক্ষাবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও চতুর্থ শ্রেণির কর্মচারী’র বিদায় সংবর্ধনা

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী’র কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও চতুর্থ শ্রেণির কর্মচারী অফিস সহায়ক আব্দুল মোতালেবের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর)  দুপুরে কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয় ফলাফল ঘোষণা ও বিদায় সংবর্ধনা। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ বিএসসি। অফিস সহকারী নুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবরীকুড়া একে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিকক্ষ আতাউল হক, অবঃ শিক্ষক রহুল আমিন বাবুল, সাবেক শিক্ষার্থী ও মিশু মডেল একাডেমির পরিচালক আবু রায়হান, সাবেক শিক্ষক জমসেদ আলী, সহকারী শিক্ষক জাহিদ হাসান, মাও মোঃ আবুল কালাম, জাকির হোসেন, নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, যায়িদ ইকবাল জিয়ান, সপ্তম শ্রেণির শিক্ষার্থী আমীর হামজা প্রমুখ। আলোচনা শেষে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং যেসকল শিক্ষার্থী ভালো ফলাফল করেছে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।

Related Articles

Back to top button