তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যুব সমাজকে সুপথে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই – আমিনুল হক

খবর নারায়ণগঞ্জ.কম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় আলী আহাম্মদ চুনকা সিটি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যেভাবে দলীয়করণ করে রেখেছিলো আমরা ঠিক তার উল্টোটা করতে চাই। দলীয়করণের ফলে দেশের ক্রীড়াঙ্গন ধ্বংসের মুখে পড়েছে। বিশেষ করে যুব সমাজকে খেলাধূলা থেকে দূরে রেখে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। যদি তাদেরকে ধরে এনে ক্রীড়ামুখি করতে পারি তাহলে ঐ পরিবারগুলো বেশী উপকৃত হবে। তাই অত্র এলাকার সকলকে অনুরোধ করবে আরও বেশী বেশী খেলাধুলার আয়োজন করুন। যুব সমাজকে সুপথে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই।
জাতীয়তাবাদী ক্রিড়াদল নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রবিউল আলম দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল সরদার, সাধারন সম্পাদক আল আরিফ, সমাজ সেবক ফারুক হোসেন রিপন, শহীদ নগর সমাজ প্রধান আনোয়ার হোসেন দেওয়ান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button