তাজা খবরমহানগররাজনীতিসম্পাদকের পছন্দ

নগরীতে জেলা মাইক্রো ও ট্যাক্সী স্ট্যান্ডের নেতৃবৃন্দদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই এই শ্লোগানের ব্যানারে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা মাইক্রো ও ট্যাক্সী স্ট্যান্ডের নেতৃবৃন্দ।
শনিবার (৭ সেপ্টম্বর) বিকেল ৩ টায় চানঁমারি সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা মাইক্রো ও ট্যাক্সী স্ট্যান্ড থেকে মিছিলটি বের করে। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে এসে যোগদান করে।
নারায়ণগঞ্জ জেলা মাইক্রো ও ট্যাক্সী স্ট্যান্ডের সভাপতি হারুন শেখের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলো, সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সহ-সভাপতি মোঃ আব্দুল আজীজ, মোঃ ফারুক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক  মোঃ তুহিন,
সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদ মিয়া, দপ্তর জাহাঙ্গীর, সদস্য মোতালিব, মোঃ ইকবাল হোসেন, শহিদুল ইসলাম, মাসুদ, সোহাগ, আব্দুল আজিজ, মুজিবুর মোল্লা, ইলিয়াস আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button