দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদকের স্ত্রী’র মৃত্যুতে খবর নারায়ণগঞ্জ ডটকম পরিবারের গভীর শোক
খবর নারায়ণগঞ্জ. কম:: দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেনের স্ত্রী, বাংলাদেশ ফটো সাংবাদিক এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সেক্রেটারি মনিরুল ইসলাম সবুজ ও ফটো সাংবাদিক মাহমুদুল ইসলাম সৌরভের মাতা মাহামুদা আক্তারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে খবর নারায়ণগঞ্জ ডটকম পরিবার।
শোকবার্তায় খবর নারায়ণগঞ্জ ডটকম পরিবারের পক্ষে পত্রিকাটির সম্পাদক মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার ব্রেনষ্টোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকারপর অদ্য মঙ্গলবার বাদ যোহর থানার পুকুর পাড় নীজ বাস ভবনে ইন্তেকাল করেন। দেওভোগ শুক্কুরকারি মসজিদে তার নামাজে জানাজা বাদ মাগরিব অনুষ্ঠিত হওয়ার পর মরহুমাকে পাইক পারা কবরস্থানে দাফন করা হয়।
