তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাসম্পাদকের পছন্দ
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ
খবর নারায়ণগঞ্জ.কম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) বেলা ১১টায় ফতুল্লার পাগলা পূর্বপাড়াস্থ রেনেসাঁর অস্থায়ী কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরন করেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু।
সংগঠনের সভাপতি সাংবাদিক মোখলেছুর রহমান তোতার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অনামিকা হক প্রিয়াঙ্কা, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ জামান মিয়া, সিলভার হাউজিং লিমিটেডের চেয়ারম্যান শিবু দাস, ঢাকার নিউজ এর প্রধান সম্পাদক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, সাবেক ক্রিকেটার রাজিব তালুকদার, সাংবাদিক সাব্বির শেখ, সাংবাদিক লিজা আকৃতার প্রমুখ।
