পশ্চিম হাজীগঞ্জ ওয়াবদারপুল যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন
খবর নারায়ণগঞ্জ.কম: পশ্চিম হাজীগঞ্জ ওয়াবদারপুল যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন
বুধবার (৩এপ্রিল) বিকালে পশ্চিম হাজীগঞ্জ সরকারি প্রথমিক বিদ্যালের মাঠে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়।
জীবন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। নিবার্চনে সকলে আমার জন্য আনেক কষ্ট করেছেন। সকলের সাথে দেখা করতে পারিনি।সকলে আমার জন্য দোয়া করবেন যাতে ফতুল্লা ইউনিয়ন বাসির উন্নয়নে কাজ করতে পারি। এখানে যে সকল বয়স্ক মুরব্বিরা আছেন যারা এখনো বয়স্ক ভাতা পায়নি তাদের বলছি আপনারা ইউনিয়ন পরিষদের গিয়ে যোগাযোগ করবেন আপনাদের ভাতার ব্যবস্তা করে দিবো। এখানে যারা ঈদ সামগ্রী নিতে এসেছেন, সবাই অনেক কষ্ট করে বসে আছেন।জীবন আজকে আপনাদের জন্য যে ঈদ সামগ্রী দিচ্ছে, আগামীতে আরো বেশি করে দেওয়ার চেষ্টা করবে।
তিনি বলেন, আমার নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের জন্য দোয়া করবেন ।
জনির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নুরুল হক, রিপন, রাকিবুল ইসলাম বাবু, সারোয়ার হুসেন ভুইয়া সালাম প্রমুখ।
