জাতীয়তাজা খবরধর্ম ও শিক্ষাবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ

শেরপুরে ২০২৪ সালের ফাযিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে ফতেহপুর শাহ ফতেহ মাহমুদ খান ফাযিল মাদ্রাসায় বৃহস্পতিবার  (২৯ ফেব্রুয়ারি) ২০২৪ সালের ফাজিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুল মান্নান।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সাবেক সদস্য আব্দুল্লাহেল আল আমিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মোঃ আকবর আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফতেহপুর শাহ ফতেহ মাহমুদ খান ফাযিল মাদ্রাসা’র সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা মোঃ ছোহরাব আলী, সহকারী অধ্যাপক (ইংরেজী) মোঃ ইকবাল হোসাইন মিল্লাত, প্রভাষক (আরবি) শরীদ উদ্দিন, প্রভাষক (আরবি) মোঃ রেজাউল করিম ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ রবিউল ইসলাম, রুকুনুজ্জামান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিল ফতেহপুর শাহ ফতেহ মাহমুদ খান ফাযিল মাদ্রাসা’র আরবি প্রভাষক খ.ম. আনোয়ার হোসেন।

Related Articles

Back to top button