তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শপথ গ্রহণ করলেন পাগলা শাখার কার্যকরী কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দ

খবর নারায়ণগঞ্জ.কম:
শপথ গ্রহণ করলেন বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৬৬৫ পাগলা শাখার কার্যকরী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৪ এর নবনির্বাচিত নেতৃবৃন্দ।
সোমবার ২৬ ফেব্রুয়ারী বিকেলে পাগলা বাজার ওয়াল্টন প্লাজার সামনে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হাজী মো: সালাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান এস এম ওয়াহিদ সাদিক, সদস্য মো: হাবিল শিকদার কবির, হাজী সুলতান আহম্মেদ, হাজী মো: নাসির উদ্দিন, মো: সুমন খান প্রমুখ।
শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাজী মো: মাসুম পারভেজ।অনুষ্ঠান সঞ্চালনা করেন  নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: ফারুক আকন।

Related Articles

Back to top button