ফতুল্লা ইউপি উপনির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী ফাইজুল ইসলামের মনোনয়ন জমা
খবর নারায়ণগঞ্জ.কম: সদর উপজেলার ফতুল্লা ইউপি উপনির্বাচনে শূন্য চেয়ারম্যান পদে ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে। অপর দিকে আলহাজ্ব ফাইজুল ইসলামকে আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থীত ফাইজুল ইসলাম তার মনোনয়ন পত্র সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুনের কাছে জমা দেন।
এসম ফতুল্লা থানা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী বলেন, একে এম শামীম ওসমান আমাদের বলেছেন সবাই আমার সন্তানের মতো কাকে রেখে কাকে সমর্থন করি। তোমরা সকলে বসে সিদ্ধান্ত নেও কাকে দেওয়া যায়। তাই আমাদের আওয়ামিলীগের নেতা কর্মীরা বসে সকলের মতা মতের বৃত্তিতে ফাইজুল ইসলামকে সমর্থন করেছি। তার কারন ফাইজুল ইসলাম একজন সচ্ছ রাজনৈতিক ব্যক্তি,সমাজসেবক এলাকার আনেক কাজ করেছে। এলাকা বাসির কাছে প্রিয় ব্যক্তি। তাই
আওয়ামিলীগ থেকে সমর্থন দিয়েছি। আমাদের যারা মনোনয়ন কিনেছে তারা যার যার মতো প্রত্যাহার করে নেবে। এবং আমরা ফাইজুল ইসলামকে বিজয়ী করতে সকলে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা আওয়ামিলীগের সধারন সম্পাদক এম শওকত আলী, ফতুল্লা ইউনিয়ণ পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম, মিছির আলী মেম্বার,নিজামুল ইসলাম বকুল, রফিকুল ইসলাম, মনির হোসেন,মুক্তার হোসন,এবু কাদির হোসেন, ইকবাল মাদবর,নাহিদ সহ এলাকার মুরব্বিগন।
ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ভোট গ্রহন হবে ৪৫ টি কেন্দ্রে। অত্র ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২৩,৮৩৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬২,০১৪ জন, নারী ভোটার ৬১,৮২০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
গত মাসের বুধবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব এম. মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে
নারায়ণগঞ্জে বিভিন্ন ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৯ মার্চ ব্যালড পেপারের মাধ্যমে উপ-নির্বাচন ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার), রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি (সোম-মঙ্গলবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। আর ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে এবং ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
