দেশের স্বার্থে আমাদের মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে : ওসি সিদ্দিক
খবর নারায়ণগঞ্জ.কম :
সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক বলের, সিদ্ধিরগঞ্জে হুডা গুন্ডা থাকবে না এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং, কিশোরগ্যাংদের নির্মূলের জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে পাঠানটুলী বাসস্ট্যান্ডে মাদক বিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, মাদক, ইভটিজিং, ইয়াবা, বাল্যবিবাহ, এ সমস্যা গুলো শুধু সিদ্ধিরগঞ্জে না। ইয়াবা শহর থেকে গ্রামে ছড়িয়ে গেছে। ঢাকার পাশাপাশি ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলা। এই জেলায় খুব সহজলভ্য ভাবে মাদক পাওয়া যায়। এখানে শুধু মাদক না, বাল্যবিবাহ, সাইবারক্রাইম, কিশোরগ্যাং এগুলো সামাজিক ব্যাধি তাই সামজিক ব্যাধি নিয়ন্ত্রণ করতে হলে পুলিশের একার পক্ষে সম্ভব না। আপনাদের সকলের সহযোগিতা চাই। সকলের সহযোগিতা পেলে মাদক, সাইবার ক্রাইম সকল কিছু প্রতিরোধ করতে পারবো।
তিনি আরও বলেন, আমাদের পাড়া মহল্লায় মাদক বিরোধী কমিটি তৈরি করতে হবে। মাদক বিক্রেতাদের তালিকা তৈরি করতে হবে। মাদক সেবনকারীদের তালিকা তৈরি করে প্রয়োজনে তাদের চিকিৎসা দিতে হবে। মাদক বিক্রেতাদের সাথে বিন্দুমাত্র আপোষ নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমাদের পরিবার, সমাজ, দেশের স্বার্থে আমাদের মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইলপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ইসমাইল মাদবর। প্রধান আলোচক হিসেবে ছিলেন, আইলপাড়া পঞ্চায়েত কমমিটির সাধারণ সম্পাদক শাহআলম, সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের সভাপতি মোঃ শাহজাহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যবু সমাজ।

