তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা ও দোয়া
খবর নারায়ণগঞ্জ.কম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
বুধবার (১০ জানুয়ারি) সকালে ২ নং রেল গেইট সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বিশেষ মোনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাবেক সহ সভাপতি আব্দুল কাদির, সাবেক সহ-সভাপতি খবিরউদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির আলম প্রমুখ।


