নারায়ণগঞ্জ ৪ আসনে নৌকার জয়ে আশাবাদী আওয়ামীলীগ নেতারা
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ৭ জানুয়ারী সকাল ৮ টা থেকে শরু হয়েছে ভোট গ্রহন। যা বিকেল ৪ টা পর্যন্ত চলবে। নারায়ণগঞ্জ ৪ আসনের নির্বাচনী এলাকার কয়েকটি ভোট কেন্দ্রে ভোটার শুন্যতা দেখাযায়। তবে স্থানীয় আওয়ামীলীগের নেতাদের দাবী শীতের কারনে ভোটাররা আসতে দেরি করছে। তাছাড়া রান্না বান্না শেষ করে মিহলা ভোটাররা আসবে বলে জানা একাধিক নেতৃবৃন্দ জানান।
এসময় শাহ ফতেহউল্লা দাখিল মাদরাসা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল জানান,আমার নেতা এখানকার নৌকার প্রাার্থী তিন বারের এমপি জয়ের বেপারে আশাবাদী। তিনি আবারও আবারও এমপি হয়ে টানা তৃতীয় বারের মত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ফতুল্লা কমর আলী স্কুল কেন্দ্রে দায়িত্বে থাকা আওয়ামীলীগ নেতা মুজিবুর ব্ক্তব্য রাখেন।
পরে নারায়ণঞ্জ ৪ আসনে ভোলাইল ৬২ নং প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আওয়ালীগ নেতা হারুন অর রশিদ, জুয়েল প্রদান, ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান সুষ্ঠ ভোট নিয়ে ব্ক্তব্য রাখেন। ফতুল্লা শাহ ফতেউল্লা দাখিল মাদরাসা,কমর আলী স্কুল কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম দেখা যায়।