জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে নৌকা প্রতীকের পথসভায় জনতার ঢল

শেরপুর প্রতিনিধি:
শেরপুর-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান এ.ডি.এম শহিদুল ইসলামের নির্বাচনী পথসভায় জনতার ঢল। মঙ্গলবার (০২ জানুয়ারী) সন্ধ্যায় রাণিশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। রাণিশিমুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সাজ মাস্টারের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বিশ্বের বুকে বাংলাদেশকে ধনী রাষ্ট্রে পরিণত করতে এবং ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। রাণিশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার পারভেজের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, রাণিশিমুল ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম-সাধারন সম্পাদক ইয়াসির আরাফাত রনি, আ’লীগ নেতা এম এ মোনায়েম, যুবলীগ সভাপতি সাইফুল সাইফুল ইসলাম। এসময় আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও কয়েক সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার ভোটার ভোটার উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button