তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শামীম ওসমানের উঠান বৈঠকে মিছিলসহ আ.লীগ নেতা বদরুজ্জামানের যোগদান
নিজস্ব প্রতিনিধি: ফতুল্লা থানাধীন কাশীপুর ২নং ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমানের উঠান বৈঠকে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বদরুজ্জামান। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ওই মিছিলটি উঠান বৈঠকে যোগদান করে।
মিছিলে উপস্থিত ছিলেন, কাশীপুর ২নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ সভাপতি হিমু দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো: সোহেল, যুবলীগ নেতা মো: হীরা, মো: রাশেদ প্রমূখ।

