তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নির্বাচন তখনই গ্রহনযোগ্য হয় যখন জনগণ অংশগ্রহণ করে – শামীম ওসমান

খবর নারায়ণগঞ্জ.কম : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার ছেলে ইমতিনান ওসমান অয়ন।

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, যেই দেশে বিএনপি বঙ্গবন্ধু কন্যাকে মারার চেষ্টা করেছে, ১৬ জুন বম্ব ব্লাষ্টে ২০ জন ছেলে মারা গেছে এবং ইদানিংকালে প্রধানমন্ত্রীকে মারার জন্য বিদেশে অ্যাম্বুশ করা হয় ও সজিব ওয়াজেদ জয় কে মারার পরিকল্পনা করা হয়। বাংলাদেশেতো হরহামেশাই আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হয়। সেখানে পুলিশ মরছে, সাংবাদিক মরছে, সাধারণ মানুষ মরছে। যারা এ বিধ্বংসী রাজনীতি করে তাদেরকে গণতান্ত্রিক রাজনৈতিক দল বলা যায় না।  সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে যদি জয় লাভ করি তাহলে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিবো। তবে এমন কিছু কাজ আমি করবো মানুষ যেই ধর্মের বা দলের হোক না কেনো আমার মৃত্যুর পর অন্তত হাত তুলে আমার জন্য দোয়া করে। আমি চাই পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার করা।

তিনি আরও বলেন, আমার মনে হয় না নির্বাচনের পথ পরিবর্তন হবে কারন আমরা ওদের নিয়ে ভাবছি না। ভাবছি জনগণের অংশগ্রহণ নিয়ে। সব দল নির্বাচনে আসলে কিন্তু জনগণ ভোট দিতে আসলো না, নির্বাচন তখনই গ্রহনযোগ্য হয় যখন জনগণ ভোট দিতে আসে। শত ভাগ ফেয়ার নির্বাচন হবে, কেউ ঘাড় ঘুরিয়ে ভোট দিতে পারবেনা।

Related Articles

Back to top button