জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে মনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার  ভটপুর পুর্বপাড়া গ্রামে।

জানা গেছে, তাঁতীহাটি ইউনিয়নের ভটপুর পুর্বপাড়া  গ্রামের খোকা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম দীর্ঘদিন যাবত মানষিকভাবে ভারসাম্যহীন ছিল। শুক্রবার রাতে স্বামী-স্ত্রী উভয়ে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে স্বামী খোকা মিয়ার ঘুম ভাঙ্গলে দেখতে পায় তার স্ত্রী বিছানায় নাই। এসময় সে একই ঘরের ধরনার সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রীকে দেখতে পায়। পরে তার ডাক চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button