তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সফল করার আহবান – মুফতি মাসুম বিল্লাহর

খবর নারায়ণগঞ্জ.কম:

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফল করতে আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় ডিআইটি চত্বর থেকে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।

মিছিলে সভাপতিত্ব করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। বক্তব্য রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

উল্লেখ্য, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত জাতীয় মহাসমাবেশ ডাক দিয়েছেন পীর সাহেব চরমোনই।

Related Articles

Back to top button