তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পাগলা পশ্চিম জেলেপাড়া যুব সংঘ ও পুজা উদযাপন কমিটির উদ্যোগে দু:স্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ 

খবর নারায়ণগঞ্জ.কম:
হিন্দু সম্প্রদায়ের মাঝে প্রতিবছর আনন্দের বার্তা নিয়ে আসে শারদীয় দুর্গোৎসব। এই উৎসবের আনন্দ থেকে যাতে কেউ বাদ না পরে সেলক্ষ্যে পাগলা পশ্চিম জেলেপাড়া যুব সংঘ ও পুজা উদযাপন কমিটির উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার ২৩ অক্টোবর রাতে পাগলা পশ্চিম পাড়া যুব সংঘ ও পুজা উদযাপন কমিটির উদ্যোগে দু:স্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ

পাগলা পশ্চিম জেলেপাড়া যুব সংঘ ও পুজা উদযাপন কমিটির সভাপতি সভাপতির ডা: অনিল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দ্রজিৎ বাড়ই এর সঞ্চালনায়  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো: হুমায়ুন কবির, ফতুল্লা আঞ্চলিক শাখার সহসভাপতি হাজী মো: আবুল হোসেন, ফতুল্লা থানা শ্রমিকলীগের ,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো নজরুল ইসলাম,
আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সহসম্পাদক ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির মিয়া, সহসাংগঠনিক সম্পাদক ওবায়েদুর রহমান ওবায়েদ,
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, শ্রমিক নেতা সত্যজিৎ বাড়ই প্রমুখ।

Related Articles

Back to top button