খবর নারায়ণগঞ্জ.কম:
গার্মেন্টস শ্রমিকদের জন্য ৬৫% বেসিক সহ নুন্যতম ২৩ হাজার টাকা মজুরি নির্ধারনের দাবিতে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স সহ ৫ টি শ্রমিক সংগঠন এর উদ্যোগে যৌথ আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৬ অক্টোবর বিকেলে শ্যামপুর বাজার কমিউনিটি সেন্টারে ( UFGW, BTFGL,NGWF,BRGWF, BGIWF) এই ৫ টি শ্রমিক সংগঠন এর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগ এর সভাপতি জেড এম কামরুল আনাম এর সভাপতিত্বে যৌথ আলোচনা সভায় বক্তব্য রাখেন আইবিসি সভাপতি ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন,কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন স্বপন,বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি সালমা আক্তার।
সভা পরিচালনা করেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু,জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি রবিউল চৌধুরী, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো: আবু সুফিয়ান সহ আইবিসির নেতৃবৃন্দ সহ বিভিন্ন বেসিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ।