জাতীয়তাজা খবর

স্বাধীনতা বিরোধী তারাই বঙ্গবন্ধুককে হত্যা করেছে – মন্নাফী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ আগষ্ট) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী বলেন, যারা স্বাধীনতা বিরোধী তারাই বঙ্গবন্ধুককে হত্যা করেছে। শুধু হত্যা করেই তারা ক্ষ্যান্ত হয়নি দেশের মানচিত্র মুছে ফেলার জন্য দেশকে হায়েনার হাতে তুলে দিয়েছিল। কিন্তু আমরা জাতির পিতার শোককে শক্তিতে রুপান্তরিত করে এ দেশকে কলঙ্ক মুক্ত করেছি।
মোহাম্মদ আবু মুছা শেখ এর পৃষ্ঠপোষকতা ও জাহিদ হোসেন জুয়েল এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কামরুল হাসান রিপনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ, মহিলা আওয়ামীলী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button