জনগণ জানে কীভাবে ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হয় – ফেরদৌসুর রহমান
খবর নারায়ণগঞ্জ.কম:
আল্লামা মামুনুল হকসহ সব কারাবন্দি উলামায়ে কেরামের নিঃশর্ত মুক্তি এবং দেশব্যাপী আলেম উলামা ও তাওহীদি জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা বাতিলের দাবিতে ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে শায়খুল হাদিস পরিষদের নেতৃবৃন্দ। রবিবার (২০ই আগস্ট) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্তরের সামনে,
এ কর্মসূচী পালন করে
নারায়ণগঞ্জ জেলা শায়খুল হাদীস পরিষদ
এসময় নেতৃবৃন্দ প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ওই স্মারকলিপি প্রদান করেন ।
স্মারকলিপি প্রদান কালে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্হিত ছিলেন মাওলানা হুমায়ুন কবির, মাওলানা মনোয়ার হোসেন, মুফতি হারুন উর রশিদ,মুফতি বশির উল্লাহ সহ শায়খুল হাদিস পরিষদ, নারায়ণগঞ্জ ওলামা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। এর পূর্বে কোট প্রাঙ্গনের বাহিরে সংক্ষিপ্ত বক্তব্য,
নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সভাপতি ও মহানগর হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান বলেন, আমরা আর আপনাদের কাছে দাবি জানাবো না। দাবি কীভাবে আদায় করতে হয় তা আমরা জানি৷ এটি আমাদের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার। আপনারা কী কারণে একজন জনপ্রিয় আলেমকে কারারুদ্ধ করে রেখেছেন৷ জনতা তা জানতে চায়। অবিলম্বে তাকে মুক্তি দিন। আমরা এ সরকারকে বারবার মেসেজ দিয়েছি। সরকারকে বোঝানোর চেষ্টা করেছি। একজন জনপ্রিয় আলেমকে নাটক সাজিয়ে আপনারা দীর্ঘদিন ধরে কারাগারে রেখেছেন। এ নাটক যদি বন্ধ না করেন, কীভাবে ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হয় জনগন তা জানে। অতএব সরকারের কাছে এটা আমাদের শেষ অনুরোধ আলেম ওলামাদের মুক্তি দিন। আজ আড়াই বছর যাবদ মামুনুল হক কারাগারে বন্দি।
তিনি আরও বলেন, আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করে যাব।
