তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বরিশাল সিটি নির্বাচন:মেয়র পদপ্রার্থী ফয়জুল করীমের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই কেন্দ্র পরিদর্শন করতে গেলে চৌমাথা সাবেরা খাতুন স্কুলের সামনে পূর্বে থেকে ওঁৎপেতে থাকা আওয়ামী সন্ত্রাসী বাহিনী তার উপর পাশবিক হামলা চালায়। এতে শায়েখে চরমোনাইর ঠোঁট ফেটে রক্তাক্ত হয়ে যায় এবং তার ছেলে মুজাহিদ সহ অনেক নেতাকর্মীরা আহত হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনকে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আজ ১২ মে ২০২৩ সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ এক যুক্তি বিবৃতিতে উক্ত নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় আরও বলেন, যদি আমাদের শায়েখের উপর হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি

দিতে প্রশাসন ব্যর্থ হয় তাহলে সমগ্র দেশে প্রতিবাদের দাবানল জ্বলে উঠবে। আমাদের শায়েখের উপর হামলা আমরা কখনই বরদাশত করব না। তীব্র আন্দোলন গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

Related Articles

Back to top button