তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
গৃহবধূ মাফিয়া আক্তারের ভবনে জোরপূর্ব প্রবেশ করে আদালতের নিষেধাজ্ঞার সম্বলিত সাইনবোর্ড খুলে নিয়ে যায় সন্ত্রাসীরা
বিশেষ সংবাদদাতা : ফতুল্লা নয়ামাটি এলাকার পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন গৃহবধূ মাফিয়া আক্তার এর সাত তলা ভবনের নিচ তলায় আদালতের দেওয়ানী মামলার একটি লিগাল নোটিশ যা সর্বসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তি আকারে লাগানো হয়। গত ৬ জুন দৈনিক ইয়াদ পত্রিকায় গৃহবধূ মাফিয়া আক্তারের ভবন, অসহায়ত্ব, সম্পত্তি অবৈধভাবে যারা দখল করার জন্য পায়তারা করছে তাদের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। বস্তুনিষ্ঠ ঐ সংবাদ প্রকাশিত হলে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে তার বাড়ির নিচতলায় অবস্থিত লিগ্যাল নোটিশটি ছিৱে নিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান,কুতুবপুর নয়ামাটি এলাকার চিহ্নিত একদল ভূমিদস্য এই অপকর্মের সাথে জড়িত। এ ব্যাপারে মাফিয়া আক্তার এর সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান,সন্ত্রাসীদের ভয়ে আমি নিচে নামতে পারছিনা। আগামীকাল অর্থাৎ বুধবার আমার আইনজীবীর সাথে কথা বলে পুলিশ প্রশাসন ও আদালতকে বিষয়টি অবগত করব।


