তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বাল্যবিবাহ নিরোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
সিভিল সোসাইটির সাথে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় পরিকল্পনা ২০১৮-২০৩০ বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
এসময় তিনি বলেন, বাল্যবিবাহ একটি অপরাধ। আর যেসকল কাজীগণ এ কাজটি করেন তারা সরকারের তথা আইনশৃঙ্খলা নিয়ম ভঙ্গকারী। এ অবৈধ কাজ বন্ধ করতে হলে আপনাদের সহযোগিতা সবচাইতে বেশী প্রয়োজন। একটা মেয়ে যার স্কুলে থাকার কথা তার বয়স বৃদ্ধি করে তাকে অবৈধভাবে বিয়ে দেয়া হচ্ছে আর কাজীগণ সেটা করছেন। যদি বিয়ের রেজিস্ট্রারে কোন কলাম বাকী থাকে সেটার দ্বায়িত্ব আপনাদের উপর বর্তাবে। এছাড়াও যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যেমন, হাইজাদি ইউনিয়নের ইউনুস ছাড়াও কোর্টের অভ্যন্তরে কিছু মুহুরি, টাইপিষ্ট এবং কিছু আইনজীবীকে। আমরা তাদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা গ্রহন করবো। যাতে করে কম বয়সে বিয়ে দিয় কোন মেয়ের জীবন নষ্ট করতে না পারে।
বক্তব্য শেষে উপস্থিত সকল কাজীদের শপথ বাক্য পাঠ করান, জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, এডিএম মৌসুমী বাইন হীরা, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম, জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, জেলা কাজী সমিতির সভাপতি মোঃ ইসলাম কাজী সহ জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে আগত কাজীগণ।

Related Articles

Back to top button