তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রমিক নেতা পলাশের পক্ষে আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ 

খবর নারায়ণগঞ্জ.কম:

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ গরীব-দুঃখী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ এর পক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের উদ্যোগে দুই শতাধিক নিন্ম আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ এপ্রিল বিকেলে আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের সভাপতি ও তরুণ সমাজকর্মী মো: আব্দুর রাজ্জাক ইদুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নিন্ম আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার মো: জাহাঙ্গীর আলম,মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি, বাংলাদেশ আন্ত জিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মো: ওয়াসিম আব্দুল্লাহ,আলীগঞ্জ পলাশ নগর জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মো: রফিকুল ইসলাম শামিম।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠন এর সহসভাপতি মো হাবিব খন্দকার, মিরাজ আহম্মেদ রাজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঈদ সামগ্রী বিতরণ শেষে উপস্থিত অতিথি ও সুধীজনদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Related Articles

Back to top button