তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জেলা প্রশাসনের ভুইগড় বাজারের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা

খবর নারায়ণগঞ্জ.কম:

রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার ৩১ মার্চ ২০২৩ নারায়ণগঞ্জ সদরের ভুইগড় বাজারের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নুশরাত আরা খানমের নেতৃত্বে ও জেলা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় বাজারে বিভিন্ন পণ্যের মূল্য তালিকা যথাযথ না থাকায় কৃষি বিপণন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে তিনটি মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের যথাযথ মূল্য তালিকা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়, ওজন পরিমাপক যন্ত্র এবং চালান পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পন্য বিক্রি না করার জন্য সচেতন করা হয়।

Related Articles

Back to top button