তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পাগলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

খবর নারায়ণগঞ্জ.কম:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পাগলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কেক কাটা,আলোচনা সভা,দোয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার সকালে স্কুলের মিলনায়তন হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে ও দাতা সদস্য মো রেজাউল করি।এর প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মো গোলজার হোসেন, আবু ফারুক, অভিভাবক সদস্য শাহ আলম সোহাগ, সাইফউদ্দিন সাহিন, আনোয়ার হোসেন, আতিকুল ইসলাম খোকন, নুরনাহার, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রওশন আরা বেগম প্রমুখ।
আলোচনা সভার পুর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সবশেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button