তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক নেতা পলাশ 

খবর নারায়ণগঞ্জ. কম:
শপথ গ্রহণ শেষে বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো:মোশাররফ হোসেন সহ সকল নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২৭ জানুয়ারি স্থগিত হওয়া নির্বাচনে ট্রাক প্রতিক নিয়ে কাউসার আহমাদ পলাশ ২২ ভোটে এগিয়ে থাকলেও নিকটতম প্রার্থী তাজুল ইসলাম তাজুর দাবির প্রেক্ষিতে ১৫ জানুয়ারি পুনরায় ভোট গণনা করা হয়  চুড়ান্ত ফলাফলে কাউসার আহমাদ পলাশ ট্রাক প্রতিকে  ৬৮৯৯ ভোট পান তাজুল ইসলাম তাজু তালগাছ প্রতিক নিয়ে পান ৬৮১৫ ভোট।এতে ৮৪ ভোট বেশি পেয়ে সভাপতি পদে কাউসার আহমাদ পলাশ নির্বাচিত হন।ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি। তারই ধারাবাহিকতায় ১৯ ফেব্রুয়ারী নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে শপথ গ্রহণ ও শপথ পাঠ করান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি।

Related Articles

Back to top button