থানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রমিক নেতা পলাশ
খবর নারায়ণগঞ্জ. কম:
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন রেজি নং বি ১৬৬৫ এর কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ট্রাক প্রতিক নিয়ে ৮৪ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।তার প্রাপ্ত ভোট ৬৮৯৯, নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম তাজু তালগাছ প্রতিক নিয়ে পেয়েছেন ৬৮১৫ ভোট।
বুধবার রাত সাড়ে ১২ দিকে জাতীয় সংসদ ভবনের এম পি মিলনায়তনে পুনরায় ভোট গণনা শেষে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সৈয়দ লুৎফর রহমান চৌধুরী চেয়ারম্যান, সদস্য সচিব মো: মফিজুল হক বেবু,সদস্য মো: মজিবুর রহমান সহ সকল সদস্যবৃন্দ।

