শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ নারায়ণগঞ্জে প্রতিযোগিতা শুরু
স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার(৪ জানুয়ারী) সকালে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স গ্রাউন্ডে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর অন্তঃউপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টের খেলা শুরু হয়েছে। এদিন কারাতে ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়। সকালে ইভেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার,কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম,ফিরোজ মাহমুদ সামা,মাহবুব হোসেন বিজন,কারাতে উপকমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
কাতা বিভাগে(বালক) শ্রেষ্ঠ বড়–য়া (প্রথম),নবীন(২য়) কাতা বিভাগ(বালিকা) মুন (প্রথম) উৎস(২য়)। কুমি বিভাগ(বালিকা) দিয়া সাহা (প্রথম),ইসরাত জাহান মুন(২য়)। কুমি বিভাগ(পুরুষ) মোঃ জুবায়ের তাতী,রায়হান খান তামিম,নাজমাঈন উল্লাহ নবীন,মোঃ গোলাম রাব্বি,দিপু,আলিফ বিভিন্ন ওজন শ্রেণীতে প্রথম হয়েছেন্।

