তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আগামীতে আমাদের দেশ স্মার্ট বাংলাদেশে পরিনত হবে ইনশাআল্লাহ – পলাশ
খবর নারায়ণগঞ্জ. কম:
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমাদ পলাশ বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাকে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দিয়েছিলেন। শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনের প্রতি। সালাম জানাই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের যারা জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধ করেছিলেন।
তিনি আরো বলেন, কোন ষড়যন্ত্রই শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারবে না। এদেশের শান্তিকামী মানুষ আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়ন করেছেন তার সুযোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনা।শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আগামীতে আমাদের এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিনত হবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সন্ধ্যায় ফতুল্লা স্টেডিয়াম লিংক রোডের পাশে জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখা আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহসভাপতি হাজী মোঃ আবুল হোসেন, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন রাজু প্রমুখ।
জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহসিন সিপাহীর পরিচালনায় আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
