নারায়ণগঞ্জে অয়ন ওসমানের নির্দেশে শহরে ছাত্রলীগের অবস্থান ও বিক্ষোভ মিছিল
খবর নারায়ণগঞ্জ.কম: বিএনপির নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জ-৪আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের নির্দেশে বিভিন্ন স্থানে সর্তকতা অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগ।
শনিবার (১০ডিসেম্বর) সকালে শহরে বিক্ষোভ মিছিল শেষে এমটাই জানিয়েছেন ছাত্রলীগ নেতা আহমেদ কাওসার।
সকালে মিছিলটি শহরের নিতাইগঞ্জ থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উকিলপাড়া এসে শেষ হয়। মিছিলে জেলা ও মহানগর ছাত্রলীগ নেতা আহমেদ কাওসারের নেতৃত্বে জেলা ও মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি গনসমাবেশের নামে যে হানিহানি মারামারি সহিংসতা ও নৈরাজ্য শুরু করেছে তার বিরুদ্ধে আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে জনগনের জানমাল নিরাপত্তার সার্থে মাঠে থাকে কাজ করে যাচ্ছি। অয়ন ওসমানের নেতৃত্বে জেলা ও মহানগর ছাত্রলীগ ঐক্যবদ্ধ ভাবে এই আগুন সন্ত্রাসিদের কঠিন জবাব দিবে। যাতে তারা জনগনের কোন ক্ষতি সাধন করতে না পারে।
