শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৯ টায় অনুষ্ঠিত ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার মধ্যেকার শেষ আটের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। ২য় খেলায় ১০ ডিসেম্বর রাত ১ টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ট সে খালাটিও উপভোগ করতে পারবে কায়েমপুর বাসী।
দুটি দলের সমর্থকদের এক সারিতে নিয়ে দেখা দেখার আয়োজন করে নিজেকে ধন্য মনের করেন ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম।
তিনি বলেন, আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সব সময়েই দেখা যেত ঝগরা বিবাধ লেগেই থাকতো। কিন্তু কায়েমপুর এলাকাবাসী সকলেই মিলে মিশেই খেলা উপভোগ করছে। এখানে একদিকে আর্জেন্টিনা ও অন্য দিকে ব্রাজিল সমর্থকদের আসনে বসে তারা খেলা উপভোগ করছে। আমিও একজন আর্জেন্টিনার সমর্থক আমি চাই ব্রাজিল জিতুক ও আর্জেন্টিনা ও ব্রাজিল ফাইনাল খেলুক।
এসময় খেলায় বিরতির মধ্যে সকলের জন্য ভুরিভোজের আয়োজন করা হয়।