জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী ছালাহ্ উদ্দিনের মিছিল অনুষ্ঠিত

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী ছালাহ্ উদ্দিন ছালেম প্রার্থীতা জানান দিয়ে মিছিল করেছে।

সোমবার (১৪ নভেম্বর) বিকালে বাংলাদেশ কৃষকলীগ শ্রীবরদী উপজেলা শাখার অফিস থেকে এক মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মিছিলে আওয়ামীলীগের সহযোগি সংগঠন যুবলীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের কয়েক শতাধিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

মিছিল শেষে পৌর শহরের চৌরাস্তা মোড়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক পদ প্রার্থী ছালাহ্ উদ্দিন ছালেম।

এসময় তিনি আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার জন্য সকল নেতা-কর্মীদের নির্দেশ দেন। সেই সাথে তিনি আরো বলেন, আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে দলের ত্যাগী ও নিবেদিতদের সাথে নিয়ে দলকে সু-সংগঠিত করবো।

Related Articles

Back to top button