জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে র্যাবের অভিযানে প্রায় ১০ লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার-১
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের সদর উপজেলার ভীমগঞ্জ এলাকা থেকে ৯৬গ্রাম হেরোইন সহ স্বপন মিয়া (২৬) নামে ১ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, জামালপুর।
(১৩ নভেম্বর) রবিবার রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত স্বপন শেরপুর জেলার সদর উপজেলার চরখারচর গ্রামের গোল মাহমুদ শেখের ছেলে।
র্যাব-১৪ এর প্রেস রিলিস সুত্রে জানা গেছে, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম সবুজ রানার উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল শেরপুর সদর থানাধীন ভীমগঞ্জ বাজারস্থ চার রাস্তার মোড় ভীমগঞ্জ হইতে জামালপুর গামী রাস্তার জনৈক চাঁন মিয়ার মনোহারি দোকানের সামনে অভিযান চালিয়ে স্বপনকে ৯৬গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৯লক্ষ ৯৬ হাজার টাকা।
জানা গেছে, গ্রেপ্তারকৃত স্বপন দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। এ ব্যাপারে ধৃত আসামী স্বপনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
