তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

চীনের উইঘুর মুসলিমদের উপর নির্যাতন বন্ধের দাবিতে জাগ্রত মুসলিম জনতার মানববন্ধন

খবর নারায়ণগঞ্জ.কম :
১২ নভেম্বর তুর্কিস্থানের স্বাধীনতা দিবস।দিবসটিকে সামনে  রেখে চীনের উইঘুর মুসলিদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে জাগ্রত মুসলিম জনতা নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজার ওয়ালটন প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নুর মসজিদ কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম রাহাত এর সভাপতিত্বে ও মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মোঃ শাহাদাৎ হোসেন সেন্টু।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, মোঃ জাহাঙ্গীর আলম, এড. মোঃ হুমায়ুন কবির, হাজী মোঃ আবুল হোসেন, গোলাম কিবরিয়া সাত্তার, কবির হোসেন রাজু, মোঃ জজ মিয়া, বশির মিয়া, আজিজুল হাওলাদার,আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, ফারুক আকন, ওবায়েদুর রহমান উবায়েদ, শফিকুর রহমান, হারুন অর রশিদ, এইচ এম কাইয়ুম, আব্দুর রাজ্জাক, হাবিব খন্দকার, রুবেল, সাইদুর রহমান, টুটুল প্রমুখ।।
মানববন্ধনে বক্তারা বলেন, চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর মুসলমানদের উপর এখানও জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে।উইঘুর মুসলিমদের উপর চীন যে নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে তা গুরুতর অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন।এখনো সময় আছে, উইঘুর মুসলিমদের ওপর জুলুম, নিপীড়ন বন্ধ করে মুসলিম হিসেবে তাদেরকে শান্তিপূর্ণ ভাবে জীবন যপন করতে দিতে হবে অন্যথায় চীনের জালিম সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

Related Articles

Back to top button