খেলাধুলাতাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় ক্যাপ্টেন রাকিবুলের গণ সংবর্ধনা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :

বঙ্গবন্ধু ১৩তম জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতা ২০২২ এ সাফল্য অর্জন করায় রাকিবুল ইসলাম ইফতি কে গোদনাইল এলাকাবাসীর পক্ষ থেকে গণ-সংবর্ধনা দেওয়া  হয়েছে।

১১ নভেম্বর সকাল দশটায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যান অফিসের পাশে অবস্থিত পতেঙ্গা চা এন্ড ফাস্টফুডে গণসংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদনাইল শান্তিবাগ এলাকার সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার শিশু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কিকবক্সিং এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কিক বক্সিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ও আল মা’মূর জামে মসজিদের সভাপতি মোঃ খায়রুজ্জামান, মোতাওয়াল্লী হাজ্বী মোঃ ফরহাদ, সহ-সভাপতি মোঃ আহাদ, আঞ্জু মাতবর আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ নাহিদ কায়সার, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর ঢাকা আঞ্চলিক (ভারপ্রাপ্ত) সমন্বয়কারী মোঃ জারিফ হোসেন অনন্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদনাইল আলোকিত যুব শক্তির সভাপতি মুহাম্মদ রাসেল তালুকদার এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল হাসান।

অনুষ্ঠানে আলোচকগণ কিকবক্সিং খেলার গুরুত্ব তুলে ধরে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন। রাকিবুল ইসলাম ইফতি’র এই অর্জনকে গোদনাইলবাসীর গৌরব ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেন। তার মতো আরও অসংখ্য খেলোয়াড় তৈরি করে যুব সমাজকে মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় তারা জানান, খুব শীঘ্রই গোদনাইলে কিকবক্সিং খেলার ব্যাপক প্রচলনের লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে। গোদনাইল শান্তিবাগ এলাকা কমিটি সব রকমের সহযোগিতা নিয়ে সব সময় প্রস্তুত থাকবে। এই অনুষ্ঠানের আয়োজক গোদনাইল আলোকিত যুব শক্তি ও নারায়ণগঞ্জ কিকবক্সিং এসোসিয়েশনের সকল কর্মকর্তা এবং সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়ে উপস্থিত ছিলেন, গোদনাইল আলোকিত যুবশক্তির সহ-সভাপতি নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক রাতুল হাসান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য মহিউদ্দিন মেরাজ, সংগঠনের সদস্য রায়হান ইসলাম, মোঃ সাজিদ, এমদাদুল হল বাবু, মোঃ সজল, অসচ্ছল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আজমান হোসাইন সহ গোদনাইল এলাকাবাসী।

এদিকে বিভিন্ন ব্যস্ততার কারণে উপস্থিত না হতে পেরেও শুভেচ্ছা জানিয়েছেন, ফুলজান আদর্শ স্কুলের প্রধান শিক্ষক জি.এম সোলায়মান, সূর সৈনিক শিল্পীগোষ্ঠী’র পরিচালক ওমর ফারুক গাজী, এলিট কোচিং সেন্টারের পরিচালক মশিউর রহমান মহিন।

নারায়ণগঞ্জ জেলার বাইরে থাকার কারণে ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়েছেন বিজয় আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ও বিডিক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক এসএম বিজয়, ন্যায়ের আলো সামাজিক সংগঠনের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার জাহিদুল আলম আল জাহিদ।

আরো শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, দৈনিক বজ্রধ্বনি পত্রিকার সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন তৌহিদ, দৈনিক স্বাধীন বাংলাদেশ’র বার্তা সম্পাদক আহসানুল হাবিব সোহাগ, দৈনিক ন্যায়ের আলো’র নির্বাহী সম্পাদক রেদোয়ান আহমেদ সজীব, এম.এ কম্পিউটার স্কুল ও কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব হাসান, সিরাক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ভিপিএল নবী নেওয়াজ সাকিব, দৈনিক বজ্রধ্বনি পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ইসমাইল হোসেন রাফি সহ রাকিবুল ইসলাম ইফতির পরিবার এবং বন্ধু-স্বজন শুভানুধ্যায়ীবৃন্দ।

Related Articles

Back to top button