জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হতে চান ছালাহ উদ্দিন
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
অনেক জল্পনা কল্পনা শেষে শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে কর্মীবান্ধব নেতা বর্তমানে শেরপুর জেলা কৃষকলীগের সহ-সভাপতি ছালাহ উদ্দিন শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসাবে প্রার্থীতা ঘোষণা করেছেন। তিনি সকলের প্রিয় মুখ। প্রিয় ছালেম ভাই নামে পরিচিত। তিনি একজন কর্মীবান্ধব নেতা ও দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের আশা ভরসার আশ্রয়স্থল। তার কাছে দলের সকল নেতা-কর্মীসহ আওয়ামী ঘরানার সকল স্তরের ভোটার মনের কথা ব্যক্ত করে থাকেন। এজন্য সকল পর্যায়ে তার জনপ্রিয়তা ঈর্ষণীয়। তিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশ আওয়ামীলীগসহ সহযোগি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে থেকে দলকে সু-সংগঠিত করে চলেছেন।
ছালাহ উদ্দিন জন্মগত ভাবেই আওয়ামী পরিবারের সন্তান। জন্ম উপজেলার কুতুবপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতিতে জড়িয়ে পড়েন। তখন ছিল আওয়ামীলীগের দুর্দিন। তিনি ১৯৭৯ সালে উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য পদ অর্জন করে দলের হাই কমান্ডের নির্দেশ মোতাবেক কাজ করেছেন। ১৯৯২ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতির দায়ীত্ব পালণ করেছেন। ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদকের দায়ীত্ব পালণ করেছেন। ২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীবরদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়ীত্ব সফল ভাবে পালণ করে দলকে সু-সংগঠিত করেছেন। ২০১৭ সাল থেকে অদ্যাবধি বাংলাদেশ কৃষকলীগ শেরপুর জেলা শাখার দায়ীত্বে নিয়োজিত আছেন। তিনি ১৯৭৫ পরবর্তী সময় থেকে আন্দোলনে অগ্রনী ভুমিকা পালণ করেছেন। ১৯৯০ স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলনে রাজনৈতিক মামলার শিকার হয়ে কারা বরণ করেছেন। ১/১১ মিটিং মিছিলে জোড়ালো ভূমিকা পালণ করেছেন। এছাড়া, ২০০৮, ২০১৪, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৪৫, শেরপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে বিশেষ ভূমিকা পালণ করেছেন।
সামাজিক অঙ্গনেও তিনি কম নন। বহুবিধ সমাজ সেবাতেও নিজেকে নিয়োজিত রেখে জনপ্রিয় হয়েছেন ছালাহ উদ্দিন ছালেম। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি করেছেন।
বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান দুলাল, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ এর সদস্য এবং কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য। আর এক এক ভাই আবুল হায়াত মোঃ জিয়াউর রহমান কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান ছিলেন।
দলের পরিক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীরা বলছেন ছালাহ উদ্দিন ছালেম ভাই শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হলে আওয়ামীলীগের সকল নেতা-কর্মীর মূল্যায়ন ও দল আরো সু-সগঠিত হবে। তার মতো কর্মীবান্ধব নেতাকে আওয়ামীলীগের সাধারন সম্পাদক হওয়া প্রয়োজন।

