তাজা খবরনারায়ানগঞ্জ সদর থানাফতুল্লা থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জেলা বিএনপির সমাবেশে কাশীপুর ইউনিয়ন বিএনপির বিশাল মিছিল নিয়ে যোগদান 

খবর নারায়ণগঞ্জ.কম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে এক বিশাল মিছিল নিয়ে যোগদান করে কাশীপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর চুনকা পাঠাগারের সামনে এ কর্মসূচী পালন করে জেলা বিএনপি।
এসময় কাশীপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে। তাদের স্লোগানে অত্র এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
মিছিলে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী, সাংগঠনিক সম্পাদক আমজাদ শিকদার, ফতুল্লা থানা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং কাশীপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড এর সভাপতি ডালিম শিকদার, ৬নং ওয়ার্ডের সভাপতি সোহেল আব্দুল্লাহ, এড. আলমগীর, নাদিম হাসান মিঠু, আবু তাহের আজাদ, মোঃ আসলাম, শাহীন মুন্সি, জামাল হোসেন, আবাদুর রব, মোঃ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button